প্রতিটা অর্ডার সোজা আপনার ফোনে।

ফেসবুক পোস্টে আপনার দোকানের একটা লিংক। কাস্টমার নিজেই পণ্য বাছবে, নাম-নম্বর-ঠিকানা লিখবে — অর্ডার চলে আসবে এখানে। আপনি ফোন করবেন, ডেলিভারি দেবেন, টাকা নেবেন।

  • ০% কমিশন
  • অ্যাপ লাগবে না
  • ক্যাশ অন ডেলিভারি

যারা আগেই বিক্রিতে

দেশজুড়ে দোকান আর তাদের কাস্টমাররা এখন বিক্রিতে। এখানে কয়েকটা — যেকোনোটায় ট্যাপ করে দেখুন কাস্টমার কী দেখে।

বিক্রিতে একটা দিন

পুরো দিনটা দেখুন · ০:৫৫
  1. লিংক তৈরি

    নাম বললেন, আমরা দোকান বানিয়ে দিলাম — bikrilink.com/আপনার-দোকান রেডি।

    দেখুন · ০:৪৬
  2. ৮টি পণ্য যোগ হলো

    ফোনের ক্যামেরা থেকেই ছবি আর দাম।

    দেখুন · ০:৩১
  3. পোস্টে লিংক দিলেন

    কমেন্টে, ইনবক্সে, গ্রুপে — সবখানে একই লিংক।

    দেখুন · ০:৫১
  4. নতুন অর্ডার

    কাস্টমার নিজেই অর্ডার দিল, ফোনে খবর এলো। এক ট্যাপে ফোন।

    দেখুন · ০:৫০
  5. ডেলিভারি হলো

    টাকা আপনার হাতে, কোনো কমিশন কাটা নেই।

আরও আছে: ঢাকার ভিতরে-বাইরে আলাদা ডেলিভারি চার্জ, অর্ডার স্ট্যাটাস, তিন রকম ডিজাইন, ছয়টা রঙ, বাংলা আর English।

খরচ

৳১৫০০/ বছর

মাসে মাত্র ১২৫ টাকা · ৯০০ টাকা সাশ্রয়

বছরের প্ল্যান দেখুন · ০:৫৭

দোকান বানিয়ে দেওয়া ফ্রি

আগে দোকান ফ্রিতে বানিয়ে দেব, দেখে পছন্দ হলে তারপর টাকা — মাসে ২০০ টাকা, অথবা বছরে ১৫০০ টাকা, বিকাশে। টাকা দিতে দেরি হলেও আরও ৭ দিন অর্ডার আসবে — লিংক হঠাৎ বন্ধ হবে না।

শুরুর আগে যা জানতে চান

কোডিং জানা লাগবে?

একদমই না। পণ্যের ছবি, নাম আর দাম দিলেই লিংক তৈরি হয়ে যাবে।

কাস্টমার কীভাবে অর্ডার করবে?

লিংকে ঢুকে পছন্দের পণ্য কার্টে দেবে, তারপর নাম, নম্বর আর ঠিকানা লিখে অর্ডার করবে। টাকা নেবেন ডেলিভারির সময়।

অর্ডার এলে জানব কীভাবে?

ফোনে নোটিফিকেশন যাবে। এক ট্যাপে কাস্টমারকে ফোন করতে পারবেন।

পেমেন্ট কখন করতে হবে?

দোকান বানানোর আগে কোনো টাকা লাগবে না। দোকান দেখে পছন্দ হলে মাসে ২০০ টাকা অথবা বছরে ১৫০০ টাকা, বিকাশে — তারিখের ৫ দিন আগে থেকে দোকানের পাতায় মনে করিয়ে দেওয়া হবে।

এত কম দাম কেন? এটা কি আসল?

হ্যাঁ, আসল। সব দোকান একই বিক্রি সিস্টেমে চলে, তাই নতুন একটা দোকান চালাতে আমাদের খরচ খুব কম — এজন্যই দাম কম। আর আগে কোনো টাকা দিতে হয় না। আমরা আগে দোকান বানিয়ে দিই, দেখে পছন্দ হলে তবেই টাকা দেবেন। ওপরের যেকোনো দোকানে ট্যাপ করে দেখুন, সেগুলো এখনই চলছে।

দেখুন · ০:৫৮

দোকানের নাম জানান, দোকান আমরা বানিয়ে দেব।

চারটা ঘর, দুই মিনিটের কাজ।

অথবা সরাসরি মেসেজ করুন WhatsApp
অথবা ফোন করুন 01727844623

পাঠানোর পর আমরা আপনার নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেব।