বিক্রি

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৬

বিক্রি ফেসবুক সেলারদের জন্য একটি অনলাইন দোকানের লিংক তৈরি করে। এই পাতায় সহজ ভাষায় লেখা আছে — আমরা কী কী তথ্য রাখি, কেন রাখি, আর কারা তা দেখতে পায়।

দোকানদারের যে তথ্য রাখা হয়

আপনি যখন গুগল দিয়ে সাইন ইন করেন, আমরা আপনার গুগল অ্যাকাউন্টের ইমেইল ঠিকানাটি পাই। এটি শুধু একটি কাজেই ব্যবহার হয় — কোন দোকানটি আপনার, তা মেলানোর জন্য। এর বাইরে আপনার গুগল অ্যাকাউন্টের আর কিছুতে আমাদের প্রবেশাধিকার নেই: কনট্যাক্ট না, ড্রাইভ না, জিমেইল না।

ক্রেতার যে তথ্য রাখা হয়

কেউ যখন কোনো দোকানে অর্ডার করেন, অর্ডারটি পূরণ করার জন্য যতটুকু দরকার ততটুকুই জমা থাকে। এই তথ্য শুধু সেই দোকানের মালিক দেখতে পান।

যা আমরা নিই না

নিচের কোনোটিই এই সাইটে সংগ্রহ করা হয় না, কারণ কোনোটিরই দরকার নেই।

আর কারা এই তথ্য রাখে

বিক্রি নিজে কোনো তথ্য বিক্রি করে না, ভাড়া দেয় না, বিজ্ঞাপনের জন্য কাউকে দেয় না। সেবাটি চালু রাখতে যাদের সার্ভার ব্যবহার করা হয়:

কুকি

বিজ্ঞাপনের কোনো কুকি নেই। যেগুলো আছে সেগুলো সাইটটি চালু রাখার জন্য: আপনার ভাষার পছন্দ মনে রাখা, আর দোকানদার সাইন ইন থাকলে তাঁর সেশনটি ধরে রাখা।

কতদিন থাকে, আর মুছবেন কীভাবে

দোকান চালু থাকা পর্যন্ত অর্ডারের হিসাব জমা থাকে — এটাই দোকানদারের খাতা। আপনি যদি দোকানদার হন এবং দোকান বন্ধ করতে চান, অথবা ক্রেতা হয়ে নিজের অর্ডারের তথ্য মুছে ফেলতে চান, bikrilink@gmail.com ঠিকানায় লিখুন। দোকান মুছে ফেলা হলে তার সব পণ্য আর অর্ডারও একসাথে মুছে যায়।

যোগাযোগ

এই নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে bikrilink@gmail.com ঠিকানায় ইমেইল করুন।