গুলনার
৳250
সাইজ
রঙ
গুলনার — সিল্ক থ্রেড চুড়ির সেট
লাল আর সোনালির চিরচেনা জুটি।
গাঢ় মেরুন-লাল রেশমি সুতায় মোড়ানো চুড়ি, মাঝে অফহোয়াইট সুতার একটি বালা। সোনালি তারের কাজ আর হাতে বসানো কুন্দন পাথর — বিয়ে, গায়ে হলুদ কিংবা পূজার সাজে একদম মানানসই।
বৈশিষ্ট্য
- ৩ পিসের সেট — ২টি লাল, ১টি অফহোয়াইট
- উন্নত মানের রেশমি সুতা, নিখুঁতভাবে মোড়ানো
- হাতে বসানো কুন্দন ও স্টোনের কাজ
- মাঝের বালায় লাল-সাদা ফুলের ডিজাইন
- হালকা ওজন — সারাদিন পরে থাকলেও হাতে চাপ পড়ে না
- সম্পূর্ণ হাতে তৈরি
কোন সাজের সাথে
গাঢ় লাল বা মেরুন শাড়ি, বেনারসি, কাতান, গায়ে হলুদের হলুদ শাড়ি, পূজার সাজ। সোনালি গয়নার সাথে দারুণ মানায়।
যত্ন
- সরাসরি ফ্যান/অথবা এসি এর বাতাসের নিচে রাখবেন না।
- পানি, পারফিউম ও বডি স্প্রে থেকে দূরে রাখুন। ঘাম লাগলে শুকিয়ে রাখুন।
- ব্যবহারের পর প্লাস্টিক পেপারে একটু লুজ করে মুড়িয়ে রাখুন (যাতে চুড়িতে থাকা কুন্দন/মেটারিয়ালস গুলো ক্ষতিগ্রস্থ না হয়) অথবা চুড়ির আলনায় সাজিয়ে রাখুন।
> ✋ হাতে তৈরি বলে প্রতিটি সেট সামান্য আলাদা হতে পারে।