রঙমেহের
৳180
সাইজ
রঙ
রঙমেহের - মেরুন-কালো সিল্ক থ্রেড চুড়ির সেট
গভীর লাল আর গাঢ় কালোর নিখুঁত মেলবন্ধন। অভিজাত মেরুনের সাথে কালোর জমকালো মিশ্রণ এবং মাঝের চওড়া বালায় সোনালি তারের আঁকাবাঁকা লতা ও কুন্দনের ফুল। ঐতিহ্যবাহী সাজে এক অনন্য ও রাজকীয় মাত্রা যোগ করতে এই সেটটির জুড়ি নেই।
বৈশিষ্ট্য
- ৩ পিসের সেট — ১টি মেরুন চওড়া বালা এবং ২টি মেরুন-কালো ডুয়েল টোন সরু চুড়ি
- চওড়া বালায় সোনালি তার (Wirework) দিয়ে পেঁচানো লতার কাজ ও প্রজাপতি/ফুলের আদলে সুন্দর কুন্দন বসানো
- সরু চুড়িগুলোতে মেরুন ও কালো রেশমি সুতার সুন্দর ডুয়েল শেড এবং ছোট স্টোনের নিখুঁত ফিনিশিং
- উন্নত মানের রেশমি সুতা দিয়ে মোড়ানো, যা দীর্ঘস্থায়ী ও আরামদায়ক
- সম্পূর্ণ হাতে তৈরি (Handcrafted)
কোন সাজের সাথে
গাঢ় লাল, কালো, মেরুন বা সোনালি কাজের শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জামদানির সাথে সবচেয়ে ভালো মানাবে। গায়ে হলুদ, বিয়ে, পূজা কিংবা যেকোনো উৎসবের রাতের সাজে এটি চমৎকার লাগবে।
যত্ন
- সরাসরি ফ্যান/অথবা এসি এর বাতাসের নিচে রাখবেন না।
- পানি, পারফিউম ও বডি স্প্রে থেকে দূরে রাখুন। ঘাম লাগলে শুকিয়ে রাখুন।
- ব্যবহারের পর প্লাস্টিক পেপারে একটু লুজ করে মুড়িয়ে রাখুন (যাতে চুড়িতে থাকা কুন্দন/মেটারিয়ালস গুলো ক্ষতিগ্রস্থ না হয়) অথবা চুড়ির আলনায় সাজিয়ে রাখুন।
>✋ হাতে তৈরি বলে প্রতিটি সেট সামান্য আলাদা হতে পারে।