রুপোরঙ - Ruporong

Orchid

৳200
সাইজ
রঙ

Orchid - বেগুনি সিল্ক থ্রেড চুড়ির সেট

রাজকীয় বেগুনির চমৎকার ছোঁয়া, সোনালি কুন্দনের কারুকাজে। উজ্জ্বল বেগুনি (Purple/Violet) রেশমি সুতায় মোড়ানো এই সিল্ক থ্রেড সেটটি। মাঝের চওড়া বালায় জ্যামিতিক শেপের সোনালি কুন্দনের ভিন্নধর্মী নকশা এবং দুই পাশের সরু চুড়িতে বসানো কুন্দন ও স্টোনের ঝিলিক এই সেটটিকে করেছে অত্যন্ত রাজকীয় ও দৃষ্টিনন্দন।

বৈশিষ্ট্য

  • ৩ পিসের সেট — ১টি চওড়া হালকা বেগুনি/ ল্যাভেন্ডার বালা এবং ২টি সরু বেগুনি চুড়ি
  • চওড়া বালায় ত্রিভুজ, আয়তক্ষেত্র ও জ্যামিতিক প্যাটার্নে নিখুঁতভাবে বসানো সোনালি কুন্দন
  • সরু চুড়িগুলোতে ড্রপ/পাতার আকৃতির কুন্দন ও ছোট গোল স্টোনের সংমিশ্রণ
  • প্রিমিয়াম রেশমি সুতায় মোড়ানো, চকচকে ও মসৃণ ফিনিশিং
  • হালকা ওজন, হাতে পরতে অত্যন্ত আরামদায়ক
  • সম্পূর্ণ হাতে তৈরি (Handcrafted)

কোন সাজের সাথে বেগুনি, জামেলিয়া, অফহোয়াইট, সোনালি, গোলাপি বা লাইলাক রঙের শাড়ি, সালোয়ার কামিজ কিংবা লেহেঙ্গার সাথে চমৎকার মানাবে। বিয়ের অনুষ্ঠান, রিশেপশন, গায়ে হলুদ কিংবা রাতের যেকোনো উৎসবে এটি আপনার লুকে আলাদা আভিজাত্য যোগ করবে।

যত্ন

  • সরাসরি ফ্যান/অথবা এসি এর বাতাসের নিচে রাখবেন না।
  • পানি, পারফিউম ও বডি স্প্রে থেকে দূরে রাখুন। ঘাম লাগলে শুকিয়ে রাখুন।
  • ব্যবহারের পর প্লাস্টিক পেপারে একটু লুজ করে মুড়িয়ে রাখুন (যাতে চুড়িতে থাকা কুন্দন/মেটারিয়ালস গুলো ক্ষতিগ্রস্থ না হয়) অথবা চুড়ির আলনায় সাজিয়ে রাখুন।

> ✋ হাতে তৈরি বলে প্রতিটি সেট সামান্য আলাদা হতে পারে।

ঢাকার ভিতরে ৳80 · ঢাকার বাইরে ৳130
ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন
01991333567
1