রুপোরঙ - Ruporong

নীলাম

৳400
সাইজ
রঙ

নীলাম — সিল্ক থ্রেড চুড়ির সেট

নীলের দুই শেড, এক সেটে।

গাঢ় রয়্যাল ব্লু আর উজ্জ্বল আকাশি — দুই রঙের রেশমি সুতার চুড়ি, মাঝে অফহোয়াইট বালা। সোনালি কুন্দনের তারার নকশা আর সরু সোনালি তারের কাজ এই সেটটিকে আলাদা করে তোলে।

বৈশিষ্ট্য

  • ৫ পিসের সেট — ২টি রয়্যাল ব্লু (সরু), ২টি আকাশি (চওড়া), ১টি অফহোয়াইট
  • উন্নত মানের রেশমি সুতা, নিখুঁতভাবে মোড়ানো
  • চওড়া চুড়িতে হাতে বসানো কুন্দনের তারার ডিজাইন
  • সরু চুড়িতে সোনালি তার ও ছোট স্টোনের কাজ
  • হালকা ওজন, আরামদায়ক
  • সম্পূর্ণ হাতে তৈরি

কোন সাজের সাথে

নীল, ফিরোজা, সাদা বা সিলভার-টোন পোশাক। ঈদ, বিয়ের অনুষ্ঠান, পার্টি কিংবা যেকোনো উৎসবে।

যত্ন

  • সরাসরি ফ্যান/এসি এর বাতাসের নিচে রাখবেন না।
  • পানি, পারফিউম ও বডি স্প্রে থেকে দূরে রাখুন। ঘাম লাগলে শুকিয়ে রাখুন।
  • ব্যবহারের পর প্লাস্টিক পেপারে একটু লুজ করে মুড়িয়ে রাখুন (যাতে চুড়িতে থাকা কুন্দন/মেটারিয়ালস গুলো ক্ষতিগ্রস্থ না হয়) অথবা চুড়ির আলনায় সাজিয়ে রাখুন।

> ✋ হাতে তৈরি বলে প্রতিটি সেট সামান্য আলাদা হতে পারে।

ঢাকার ভিতরে ৳80 · ঢাকার বাইরে ৳130
ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন
01991333567
1